April 7, 2026, 11:09 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল
প্রতিকি ছবি

জামালপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

জামালপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে তার পরিবার। বুধবার বিকেলে জামালপুর সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করানো হয়।
ওই শিশুর পরিবার মামলায় অভিযোগ করেন, গত ৮ মার্চ বিকেলে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিক্ষার্থী ওই গ্রামের নিজাম উদ্দিন(৫৫) এর মুদি দোকানে যায়। এসময় মুদি দোকানদার নিজাম ওই শিশুকে সন্দেশ ও আচারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী ভাটিপাড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আবাসিক কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং কাউকে কিছু না জানানোর জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখায়। পরে ঘটনা জানাজানি হলে বুধবার ওই শিশুর নানী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই মুদি দোকানদার পলাতক রয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুর বাবা মারা যাওয়ার পর থেকে সে টাঙ্গাইলের ধনবাড়ীতে নানীর সাথে থাকতো। তার মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। ঘটনার কয়েকদিন আগে সে তার দাদার বাড়ি রশিদপুরের ভাটিপাড়ায় বেড়াতে এসেছিল।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সালেমুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/১১ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর