March 26, 2026, 3:46 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

কিশোরগঞ্জ জেলার ভৈরবে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম এর শুভ উদ্বোধন

মোঃ সালাউদ্দিন ভৈরব (কিশোরগঞ্জ )প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার ভৈরবে শহীদ আইভী রহমান পৌর স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে ২৮ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ শুক্রবার দুপুর ১২টায়।
স্টেডিয়ামটির উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
এ উপলক্ষে লাল দল ও সবুজ দলের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন সদ্য বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব বাংলাদেশ ক্রিকেট দলের ছয় তারকা- আকবর আলী, অভিষেক দাস, শরীফুল ইসলাম, সাকিব, পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়। ম্যাচটি ড্র হয়।
অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আগামী বিশ্বকাপ লড়াইয়ে নতুন প্রজন্মের নতুন ক্রিকেটারদের মধ্য থেকে তৈরি হবে খেলোয়াড়।এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট থেকেই তৈরি হবে আগামী স্বপ্ন জয়ের কারিগর।’তিনি আরো বলেন, ‘দেশের এত বড় সম্মান আর কেউ অর্জন করতে পারেনি- যা অনুর্ধ্ব ক্রিকেট দলের টাইগাররা অর্জন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে এসময় আরো ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর