April 7, 2026, 2:43 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ অপসারণ দাবি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

mostbet

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের ২৫ নং সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগ করেছে স্কুল পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর গত ৫ ফেব্রুয়ারী একটি লিখিত অভিযোগ দেয় তারা। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১২ বছর যাবৎ বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন নাদিরা বেগম। দীর্ঘদিন একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকার কারণে তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, কোমলমতি শিক্ষার্থীদের অকারণে মারপিট, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের সাথে জড়িত। এ বছর বিদ্যালয়টি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার নিজের ছেলেসহ বেশ কয়েকজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করেন তিনি। তাদের প্রশ্নপত্রের ফাঁকা অংশে প্রধান শিক্ষক নাদিরা বেগমের নিজের হাতে লেখা নকল অভিযোগকারীরা অভিযোগপত্রের সাথে সংযুক্ত করেছেন। তিনি নিজ হাতে নকল সরবরাহ করায় অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত প্রধান শিক্ষক নাদিরা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনারা প্রাথমিক শিক্ষা অফিসে খোঁজখবর নেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরিত অভিযোগপত্রের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ইউএনও স্যার ও আমরা হাতে পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর