March 25, 2026, 1:44 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সেলফি তোলা নিষিদ্ধ কাবা শরিফ ও মসজিদে নববিতে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে মক্কা নগরীর মসজিদুল হারাম তথা কাবা শরিফে সেলফি তোলা নিষিদ্ধ করেছে সৌদি হারামাইন কর্তৃপক্ষ।একই সঙ্গে মদিনার মসজিদে নববিতেও সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে।এ দুটি পবিত্র স্থানে কেউ সেলফি তুললেই দায়িত্ব পালনকারী কর্মকর্তারা তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করবেন।কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি তোলার ব্যাপারে ২০১৭ সালে প্রথম নিষেধাজ্ঞা জারি হয়। তবে বিষয়টি আবার নতুন করে আলোচনায় এসেছে।চলতি মাসেই ওই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ার কথারয়েছে। এ জন্য এ মাসের প্রথম সপ্তাহে ফের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।হজ ও ওমরাহ করতে গিয়ে অনেক মুসল্লি সেলফি তোলেন। এ জন্য অনেক হজ যাত্রীদের নানা রকমের সমস্যায় পড়তে হয়।এ ছাড়া বিভিন্ন সময় সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর