April 9, 2026, 12:06 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

উ. কোরিয়ার নেতা কিমের সাথে কথা বলতে চান ট্রাম্প

উ. কোরিয়ার নেতা কিমের সাথে কথা বলতে চান ট্রাম্প

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে টেলিফোনে কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রত্যাশা, এই ফোনালাপ দুই কোরিয়ার মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতির পথ সুগম করবে। গত শনিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি অবকাশযাপন কেন্দ্রে দলের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের এমন অবস্থানের কথা জানান ট্রাম্প। তার ভাষায়, ‘আমি অবশ্যই কথা বলবো। কথা বলতে কোনও সমস্যা নেই।’ গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখন অলিম্পিকে অংশগ্রহণ করা নিয়ে তারা কথা বলতে শুরু করেছে। এটা বড় রকমের একটা ঘটনার শুরু। আমি জড়িত না থাকলে তারা কথা বলতো না।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি উনের সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছি। যুক্তরাষ্ট্র আলাপ-আলোচনায় বিশ্বাসী। তবে আমাদের অবস্থান খুবই শক্ত। উত্তর কোরিয়ার সঙ্গে সত্যিকার অর্থে কোনও সমস্যায় জড়াতে আমি আগ্রহী নই। বরং আলোচনার মাধ্যমে ভালো ফল নিয়ে আসাটাই হবে মঙ্গলজনক। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের বাগ্যুদ্ধের মধ্যেই ট্রাম্পের এমন বক্তব্য সামনে এলো। এর আগে কিম হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, তার টেবিলে পারমাণবিক বোমার সুইচ রয়েছে। কিমের এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, আমার কাছেও পারমাণবিক বোমার সুইচ রয়েছে। তার চেয়ে আমার সুইচ অনেক বেশি শক্তিশালী। আমার সুইচ কার্যকর। ট্রাম্পের এই টুইটের পর সমালোচনা শুরু হয় যুক্তরাষ্ট্রে। বিশেষ করে ডেমোক্র্যাট শিবির এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন একে বিপজ্জনক দাম্ভিকতা বলে উল্লেখ করেন। গত বুধবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, আমেরিকানদের কি ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত? জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, এই দেশের প্রেসিডেন্ট ও জনগণের উচিত উত্তর কোরীয় নেতার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া। সারাহ স্যান্ডার্স বলেন, তিনি (কিম) বারবার হুমকি দিচ্ছেন। বছরের পর বছর ধরে তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছেন। কিন্তু আমাদের প্রেসিডেন্ট হলেন এমন ব্যক্তি যিনি মাথা নত করবেন না এবং দুর্বল হবেন না।

Share Button

     এ জাতীয় আরো খবর