আতাউর রহমান,গাবতলী ( বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শহর আওয়ামীলীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো করে যোগ্য মানুষ হতে হবে। তিনি আরো বলেন মাদরাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষা নিয়ে দ্বীন ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে মানুষের কল্যানে কাজ করা যায় । গতকাল তিনি বগুড়া গাবতলীর কাগইল নায়েবউল্লা সিনিয়র আলিম মাদরাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদরাসার সভপতি আজমল হোসেন শীষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ভাইসচেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আব্দুল গফুর, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শফি আহম্মেদ স্বপন, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রশিদ মোল্বা, উপজেলা আওয়মীলীগের প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ। মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ এর ব্যবস্থাপনায় অন্যদের মাঝে আওয়মীলীগনেতা আব্দুল বাছেত বাটুল, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মআহবায়ক সাজেদুর রহমান শামিম, ছাত্রলীগের সভাপতি মিকরাইল ইসলাম রুবেল, ছাত্রলীগনেতা জাহাঙ্গীর হোসেন, শাহিন, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শামিম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন, শাহজাহান আলী,তছলিম উদ্দিন, উপধাক্ষ্য আব্দুস ছাত্তার, সহকারী শিক্ষক আইযুব আলী, এরফান আলী, প্রদিব মহন্ত, মাহমুদুল হাসান শামিমসহ সকল ছাত্র/ছাত্রী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ক্রিড়াই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল