April 9, 2026, 9:01 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে ৪ ভাই সহ গ্রেফতার ৫

ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মামলায় সাজাপ্রাপ্ত সহ পলাতক আসামী ৪ ভাই সহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লোহারগাঁও গ্রামের মৃত আলমদর আলীর ছেলে আশিক আলী, সাদিক আলী, সমুজ আলী, মকদ্দছ আলী ও একই গ্রামের কলমদর আলীর ছেলে বাবুল মিয়া।থানা সূত্র জানায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনায় থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশের নেতৃত্বে এসআই অনুজ কুমার দাশ, এসআই অনিক চন্দ্র দেব, এসআই আফছার আহমেদ, এএসআই মোক্তার হোসেন সহ পুলিশ দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ১২ ফেব্রুয়ারী বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।
জগন্নাথপুরে প্রধান শিক্ষকদের নিয়ে সভা
ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে “শেখ হাসিনার দীক্ষা-মানসম্মত শিক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সকল সরকারি প্রাথমিক দ্যিালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী বুধবার স্থানীয় রাধারমণ হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুন রশীদ চৌধুরী ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা।এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, আবদুল মালিক, জালাল উদ্দিন, রূপক কান্তি দেব, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর