April 7, 2026, 11:10 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহী মহানগরী’তে প্রশ্নপত্র ফাঁসের প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার ০৮ ফেব্রয়ারি ২০২০ ইং তারিখ বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ১টি অভিযান পরিচালনা করেন। অভিযানটি রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানাধীন সাধুর মোড় এলাকায় পরিচালনা করা হয়। সেই সময় প্রশ্ন ফাঁসের ১ প্রতারক চক্রের সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হন তারা। গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ নাবিল উৎস (২০), পিতা- মোঃ নোমান, সাং- রানীনগর সাধুরমোড়, থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগরী। তার কাছে থেকে ০২ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড, ০১ টি মেমোরীকার্ড ও মোবাইলের স্ক্রীন শর্টের ১৬টি পাতা উদ্ধার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র‌্যাব-৫ এর পক্ষ থেকে তারা বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে এবং সঠিক সংবাদের ভিত্তিতে, ১টি অভিযানের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের ১ প্রতারক চক্রের সদস্য’কে গ্রেফতার করা হয়েছে। সেই সময় গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে স্কিনশর্ট পেপার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঘটনাস্থলের নিকটস্থ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।র‌্যাব-৫ থেকে তারা আরো বলেন, আমরা ইতি মধ্যেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন বাংলাদেশসহ বহির বিশ্বের কাছে বিভিন্ন অভিযানের সফলতায় প্রশংসিত হয়েছি এবং আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছি। যাহার নজির ইতি পূর্বেও অনেক আছে, বিশেষ করে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সেগুলোনের খবরা খবর প্রকাশ পাচ্ছে। পাশাপাশি দেশ ও জাতির কল্যানার্থে যে কোন প্রকার অসামাজিক কিংবা রাষ্ট্রদ্রোহ কাজের সাথে জড়িত ব্যাক্তিদের সকল প্রকার কর্মকাণ্ডকে রুখে দিয়ে তাদের আটক করতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন সার্বক্ষণিক প্রস্তুত বলেও জানান। তারা এও বলেন, ডিজিটাল প্রতারক চক্রের সদস্য তথা মাদকের বিরুদ্ধে আমাদের সার্বক্ষণিক যুদ্ধ এর সাথে জড়িত ব্যাক্তিরা যতোই শক্তিশালী বা ক্ষমতাধর হোকনা কেন তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। অপরাধীদের সমূলে ধ্বংস না করা পর্যাপ্ত আমাদের এই অভিযান চলছে এবং তা চলবে।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর