হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রায় ২৫ বছর পর বাংলাদেশ ছাত্রলীগ মহানগরের আওতাধীন থানা কমিটি গুলো
অনুমোদন দেওয়া শুরু করেছে। তারিই ধারাবাহিকতাই চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা
ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া দস্তগীরের সাক্ষরিত চিঠিতে নগরীর ডবলমুরিং থানা কমিটির অনুমোদন দেওয়া হয়।
ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাকিব হায়দার।
কমিটির সহ সভাপতিরা হলেন সাজ্জাদ হোসেন, আলী আকবর চৌধুরী রাব্বী, এস এম নাজমুল আলম শুভ, রায়হান রাকিব, রেজাউল আলম সবুজ, তারেক হাসান বাপ্পী, সালেহ মোঃ জাফর, মোঃ আরমান, মোঃ হেলাল উদ্দিন রিয়াদ, ওমর ফারুক, আলমগীর হায়দার নাদিম, আশরাফুল আলম সিদ্দিকী, মোস্তফা আলী রকি। সাংগঠনিক সম্পাদক আশীষ সরকার নয়ন।
আগামী ২ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানান নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। তিনি আমাদের চট্টগ্রাম প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন ধরে এই থানা গুলোতে ছাত্রলীগের কোন সাংগঠনিক কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম চালাতে অসুবিধা হচ্ছে। আমরা বারবার চেষ্টা করেছি-নগরীর প্রতিটি থানা-কলেজ কমিটি গুলো করার জন্য। নানান দিক থেকে বাধার কারণে সম্ভব হয়নি। এখন কেন্দ্রের সাথে আলাপ করে-সবার মতামতের ভিত্তিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দিয়ে এই কমিটি করা হয়েছে। এর আগেও আমরা সবার মতামতের ভিত্তিতে নগরীর তিন থানায় কমিটি দিয়েছিলাম। আগামী ৩০ কার্য দিবসে মধ্যে পুর্নাঙ্গ কমিটি এবং ৬০কার্য দিবসের মধ্যে আওতাধীন ওয়ার্ড সমূহের প্রস্তাবিত কমিটি গঠন করে মহানগর ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল