April 8, 2026, 3:50 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বোয়ালমারীতে পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেলো ৮জন এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

mostbet

প্রতিকি ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের নবম শ্রেণীর প্রথম পর্ব বোর্ড পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেয়েছে ৮জন। শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে ওই ৮জনকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (০৭.০২.২০) চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির প্রথম পর্বের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। ইউএনও ঝোটন চন্দ সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই ৮জনকে আটক করে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারা অনুযায়ী এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, মায়ের পরীক্ষা দিতে আসা সুবর্ণাকে ২০ হাজার, বোনের পরীক্ষা দিতে আসা লিমাকে ২০ হাজার এবং ভাইয়ের পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখকে ১৫ হাজার, শুভ সরকারকে ২৫ হাজার, রাজিব খানকে ২৫ হাজার, নাইম শেখকে ২৫ হাজার, বাবর আলীকে ২৫ হাজার, সোহাগ কীর্ত্তনিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এছাড়া ওই বিদ্যালয়ের পিয়ন নিজাম উদ্দিন অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়াও ইছাখালী গ্রামের আব্দুল গফফারকে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অপরাধে ১৮৬০ সালের ২৯১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর