April 6, 2026, 7:50 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

লালপুরে মাদক ও যৌন হয়রানি বিরোধী সচেতনতামূলক সভা

নাহিদ হোসেন,লালপুর(নাটোর) প্রতিনিধি:

mostbet

“জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন” এবং “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ বুধবার উপজেলার লালপুর ও দুড়দুড়িয়া ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত পৃথক অনুষ্ঠানে লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দীক পলাশ ও দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ পরিচালক আলমগীর হোসেন, পরিদর্শক লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ (জাইকা প্রকল্প) অফিসার কাজী রাশেদ শিমুল, লালপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা সহ স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবগের্র উপস্থিতিতে প্রধান অতিথি মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান।

প্রাইভেট ডিটেকটিভ/০৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর