April 4, 2026, 4:18 pm

সংবাদ শিরোনাম
গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

বাক প্রতিবন্ধী জুঁই এসএসসি পরীক্ষা দিচ্ছে

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

বাক প্রতিবন্ধী হয়েও জীবন থেমে নেই জুঁই আক্তারের।সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।বাঘা ইসলামী একাডেমি কেন্দ্রের ৫ নম্বর কক্ষে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।জুঁই রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তিপুর গ্রামের জালাল মিঞার মেয়ে।সে শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষিত হতে চায়।জুঁই জন্মগত বাক প্রতিবন্ধী।কিন্তু তার বাবা-মায়ের প্রচেষ্টায় প্রতিবন্ধী হয়েও সে সব কাজ করতে পারে।জুঁই বারোখাদিয়া উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।দ্বিতীয় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়ায় ভালো রেজাল্ট করে আসছে।বারোখাদিয়া উচ্চবিদ্যা লয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন, জুঁই বাক প্রতিবন্ধী হলেও তার মেধা অন্য ছাত্র-ছাত্রীদের চেয়ে অনেক বেশি ভালো।তার হাতের লেখাও ভালো।কেন্দ্র সচিব আবদুল হামিদ বলেন, জুঁই বাক প্রতিবন্ধী হয়েও সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে।সে কোনো কথা বলতে পারে না, অথচ প্রশ্নপত্র পাওয়ার পর অন্য কোনো দিকে খেয়াল নেই। তার ইচ্ছামতো পরীক্ষার খাতায় লিখছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, জুঁই বাঘা ইসলামী একাডেমি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে দেখেছি।তবে তার হাতের লেখা অন্যাদের চেয়ে ভালো।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর