April 4, 2026, 2:41 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

চন্দ্রগঞ্জে ক্রিকেট খেলায় দর্শকদের উপর হামলা আহত ৫ ছাত্রলীগ নেতাকর্মী

সংবাদ দাতাঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে ক্রিকেট খেলার দর্শকদের উপর হামলায় ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে। আহতরা  লক্ষ্মীপুর সদর হাসপাতালে সিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচপাড়া গ্রামের তুলাতলা নামক স্থানে ক্রিকেট খেলা দেখতে যাওয়ার পথে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্নআহ্বায়ক ও পাঁচপাড়া গ্রামের শাহাবউদ্দিনের পুত্র রিয়াজের নেতৃত্বে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ হোসেন, ছাত্রলীগ নেতা আজীম, নোমান, নিরব সহ একদল ছাত্রলীগ নেতাকর্মী ক্রিকেট  খেলার দর্শকদের উপর অতর্কিত হামলা করে। এসময় হামলায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী  কাজী আল আমিন, ছাত্রলীগ নেতা তারেক, ফরিদ, ফয়সাল সহ ৫ জন আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে  লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খরব পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ গ্রুপের হামলায় গত এক বছরে প্রতিপক্ষ ছাত্রলীগের প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। হামলায় আহতদেরকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে  লক্ষ্মীপুর জেলার স্মরণকালের সর্ববৃহৎ সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতা অন্তরের পিতা মাতা, শিশু ভাই, খালাসহ ৭জন নিহত হয়েছে বলে জানা গেছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর