April 3, 2026, 3:38 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী
প্রতিকি ছবি

নোয়াখালী সরকারী মহিলা কলেজ শিক্ষার্থীদের সাইবার ক্রাইম প্রতিকার শীর্ষক সেমিনার

এ এস এম রিজোয়ান নোয়াখালী থেকেঃ

প্রতিকি ছবি

নোয়াখালী জেলার নোয়াখালী সরকারী মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীদের সাইবার ক্রাইম প্রতিকার শীর্ষক এক সেমিনার সকাল ১১ঘটিকায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইরিতা ইনফরমেশান টেকনোলজি লিমিটেড এর পরিচালক আনিসুল হক নিরাপদ হউক সাইবার জগত এই প্রতিপাদ্যকে নিয়ে অনুুষ্ঠানটি শুরু করেন। শত শত ছাত্রীদের উপস্থিতিতে মুল আলোচনা করেন-ব্যবস্থাপনা পরিচালক, আইটি বিশেষ্ণ সানজানা ফাহারিন। তিনি সাইবার ক্রাইমের উপর বিস্তারিত তুলে ধরে ফেসবুক, ওয়াইফাই, ইমো সহ ইন্টারনেট ব্যবহারে সুফল ও কুফল সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে আলোচনা করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ ছাড়াও মোবাইলের তোলা ছবি- ব্যবহার করার ফলে কিভাবে তা হ্যাকিং হয়ে যায় সে বিষয় মেয়েদেরকে সতর্কতা অবলম্বন করে ছবি ব্যবহার না করার উপর গুরাত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ প্রফেসর আখতারী বেগম, উপাধ্যক্ষ আহম মোঃ রুহুল আমিন সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রজেক্টরের মাধ্যমে নেট ব্যবহার উপর বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ইনফরমেশান টেকনোলজি কর্মকর্তারা ছাত্রীদের কে বিস্তারিত বাস্তবে দেখিয়ে দেন। নোয়াখালীতে এই প্রথম সাইবার ক্রাইমের প্রতিকারের বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর