April 7, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বোয়ালমারীতে নবম শ্রেনীর ছাত্রী গণধর্ষণের শিকার আটক ৩

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

mostbet

প্রতিকি ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রী গণধর্ষণের স্বীকার হয়েছে। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে পাঁচ বন্ধুর দ্বারা পাশবিকতার স্বীকার হয় ওই ছাত্রী। মঙ্গলবার (২৮.০১.২০) রাত সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ২৪। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যার সাথে মোবাইল ফোনে প্রেম হয় ওই স্কুল ছাত্রীর। ঘটনার দিন প্রেমিক নাসির দেখা করতে এসে মেয়েটিকে নৌকায় পার করে মধুমতি নদীর চরে নিয়ে যায়। সেখানে প্রেমিক নাসিরসহ ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভীম চন্দ্র মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (১৯), নিখিল চন্দ্র মন্ডলের ছেলে তারক চন্দ্র মন্ডল (২০), সঞ্জিত মন্ডলের ছেলে সৈকত মন্ডল (১৯), এবং সোহরাব মোল্যার ছেলে নাসির মোল্যা (৩০) পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ তারক মন্ডল, সৈকত মন্ডল ও নাসির মোল্যাকে বুধবার সন্ধ্যায় লংকারচর নিচুপাড়া আখড়াবাড়ি মন্দিরের সামনে থেকে গ্রেপ্তার করি।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়। বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে চালান দেয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর