-
- রাজনীতি, শিক্ষা, সারাদেশে
- রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
- আপডেট সময় January, 27, 2020, 9:22 pm
- 327 বার পড়া হয়েছে
আবুল হোসেন বাবলু,বিশেষ প্রতিনিধি রংপুরঃ
উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে)শীর্ষক প্রকল্পটি গত ২১জানুয়ারী ২০২০ তারিখে একনেক সভায় অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সোমবার সকাল ১১টার সময় রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ হতে একটি র্যালী বের করে রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি অফিসের সামনে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে অভিনন্দন কপি প্রেরণ করেন। অতঃপর কলেজে গিয়ে র্যালিটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্দ্ধন, চিফ ইন্সট্রাক্টর আহসান হাবীব, আব্দুস সালাম, মোস্তফা কামাল,শরিফুল ইসলাম, শাহিন খান, সানা উল্লাহ,হেদায়েতুল ইসলামসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এ সময় রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ অরবিন্দ কুমার
বর্দ্ধন জানান, স্বাধীনতার পরপরই স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার প্রচার-প্রসার ও উন্নয়নের উপর অপরিসীম গুরুত্ব প্রদান
করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আজকে কারিগরি শিক্ষার এনরোলমেন্টের হার ১% (২০০৯
সাল) থেকে প্রায় ১৭%- উন্নীত হয়েছে (২০১৯)। আধুনিক বিশ্বের শ্রমবাজারে প্রতিযোগীতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার জন্য অনুমোদন দিয়েছেন: ১। ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ,২। ২৩টি জেলায় ১টি করে পলিটেকনিক ইন্সটিটিউট, ৩। বরিশাল, রংপুর, সিলেট, ও ময়মনসিংহে ১টি করে মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, ৪। চট্রগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ১টি করে ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫। কুমিল্লা, যশোর, রাজশাহী ও পটুয়াখালীতে সার্ভে ইন্সটিটিউট, ৬। বিদ্যমান ৪৯টি পলিটেকনিক ইন্সটিটিউটের অবকাঠামোর উন্নয়ন, ৭। বিদ্যমান ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি-প্রকল্প বিশেষ ভাবে উল্ল্যেখযোগ্য। শিক্ষাখাতে এসব কার্যক্রম “উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে)” শীর্ষক প্রকল্পটি গত ২১জানুয়ারী ২০২০ তারিখে একনেক সভায় অনুমোদন হওয়ায় অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্দ্ধন বলেন আমাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ জানুয়ারি ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর