রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহীতে বহুল আলোচিত শিশু হত্যা চেষ্টা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সৈয়দ আবু আব্দুল্লাহ্ মুর্তুজা আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছেন। রোববার ২৬শে জানুয়ারি ২০২০ ইং বেলা ১১টায় মামলার ধার্য তারিখে রাবি শিক্ষক মুর্তুজা আদালতে জামিনের আবেদন করেন।শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট শাহ মুখদম থানা আমলি আদালত মাহাবুবুর রহমান তার জামিন আবেদন মুঞ্জুর করে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তর করেন।উল্ল্যখ্য, গত ১১ই ডিসেম্বর দুপুর ২.৩০ টায় রাজশাহী মহানগরীর শাহ মুখদম থানার ডাঙ্গিপাড়া এলাকায় প্রতিবেশি সিরাজুল ইসলামের ৫ বছরের ভাতিজা আদনান অধ্যাপক সৈয়দ আবু আবদুল্লাহ মুর্তুজার বসত বাড়ীর কলিং বেল বাজালে মুর্তুজা বাড়ির ভেতর থেকে ক্ষিপ্ত হয়ে বাইরে বের হয়ে আসেন এবং পূর্ব শত্রুতার জের ধরে শিশু আদনানের বাম কানের উপর সজোরে থাপ্পড় মারেন। এতে গুরুতর আহত হয়ে আদনান রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু আদনানকে আক্রমনকারীর কাছ থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩নং ওয়ার্ডে ভর্তি করেন। বিষয়টি শাহ্ মুখদুম থানাকে অবহিত করা হলে থানা কতৃপক্ষ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের না করে একটি জিডি এন্ট্রি করে পুরো ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় শিশু আদনানের চাচা সিরাজুল ইসলাম গত ২৬ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি গ্রহন করে দন্ড বিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় রাবি শিক্ষক মুর্তুজার বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৬ মার্চ মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০২০/ইকবাল