কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

শিক্ষার গুনগতমান উন্নয়নে কাজ করছে সরকার। শুধু বিদ্যালয়ে যাওয়া আসা করলেই হবে না। শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শারীরিক-চর্চা ও খেলাধুলার মাধ্যমে শরীরকে সুস্থ্য রাখতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সু-সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলেই শিক্ষার গুনগতমান উন্নয়ন হবে বলে মন্তব্য করেন ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন ।২৬ জানুয়ারি ২০২০ ইং তারিখ রবিবার সকাল ১১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হেলেঞ্চা-কঠুরাকান্দি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিখির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন হেলেঞ্চা-কঠুরাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ , আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আকরামুজ্জামান , উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম আহদুল হাসান আহাদ প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০২০/ইকবাল