April 8, 2026, 8:49 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মানববন্ধনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ধর্ষক শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ভোলা

রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো প্রধানঃ

mostbet

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের ধর্ষক পোস্ট

অফিসের পিয়ন লম্পট শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ইলিশা ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে ইলিশা বাজারে বিশাল মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা ১ ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে ধর্ষক শের আলীর ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক শের আলী পোশাকের লোভ দেখিয়ে ঐ ছাত্রীকে তার পোস্ট অফিসের কক্ষে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে পরে ঐ ছাত্রীকে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করানো হয়। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি লম্পট শের আলী। বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শের আলী গ্রেফতার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মোঃ জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম, যুবলীগ সভাপতি মোঃ আলাউদ্দিন, সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদারপ্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর