রাজশাহী ব্যুরো প্রধানঃ
রাজশাহী মহানগরীর কোর্ট অ্যাকাডেমি স্কুলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।২০ জানুয়ারি ২০২০ ইং তারিখ সোমবার দুপুরে স্কুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে ৩৫০ নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরু জ্জামান কামরু, কোর্ট কলেজের অধ্যক্ষ একে কামরুজ্জামান, সমাজসেবক মাজহারুল ইসলাম, রেসিডেন্সিয়াল কলেজের অধ্যাপক ওলিউল ইসলাম, কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ আলী, কোর্ট অ্যাকা ডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কুলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইরুল ইসলাম প্রমুখ।কোর্ট অ্যাকাডেমির ২০১৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়।এতে রাজশাহী সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজব আলী এবং স্কুলের শিক্ষকরাও সহযোগিতা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০২০/ইকবাল