April 7, 2026, 3:14 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছে – নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর

মোঃ শফিকুল ইসলাম,ঢাকা উত্তর সিটি ব্যুরো প্রধানঃ

mostbet

ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল ১৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার টানা দ্বিতীয় দিনের মত শাহবাগ মোড় অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে। ছবি : প্রাইভেট ডিটেকটিভ 

ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।গতকাল ১৫ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার কমিশনের বৈঠক শেষে সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন,আমাদের বৈঠকটি ছিল আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা, সে বিষয়ে আলোচনা হয়েছে।পূজার বিষয়ে আগেই বলা হয়েছে, এটি পরিবর্তন হয়নি।কমিশন আগেই বলেছে ক্যালেন্ডার অনুযায়ী ২৯ তারিখ হলো পূজা, ৩০ তারিখে পূজা নেই।আর ১ তারিখ থেকেই মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা।মাঝে সময় একদিনই আছে ৩০ তারিখ, যেদিন নির্বাচন করা যায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হাইকোর্টে রিট করেছিল, সে রিটটিও খারিজ হয়ে গেছে।কারণ তাদের যে যুক্তি উপস্থাপন করেছে তা তারা প্রতিষ্ঠা করতে পারেনি।আদালত নির্বাচনের নির্ধারিত তারিখটি যুক্তযুক্ত মনে করেছে তাই রিটটি খারিজ করে দিয়েছেন।নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, তারা বলেছিলেন আপিল করবেন, কিন্তু আমি কিছুক্ষণ আগে পর্যন্ত যে খোঁজ নিয়েছি এখন পর্যন্ত কোন আপিল করা হয়নি।যেহেতু আপিল হয়নি, আর আপিল বিভাগ থেকে কোন নির্দেশনা আসেনি তাই নির্বাচন কমিশন ৩০ তারিখ যে নির্ধারিত তারিখ রয়েছে সেটি ঠিক আছে।ভোটের তারিখ পরিবর্তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন শুরু হয়েছে, এতে নির্বাচনে প্রভাবে পবে কিনা এমন প্রশ্নের জবাবে  নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, নির্বাচনে প্রভাব পড়ার কথা না।কয়েকদিনের মধ্যে তারা বুঝে যাবে তাদের ঠিক হচ্ছে আন্দোলন করা।এটা হয়তবা দারা না বুঝে করছে। তাদের বুঝতে হবে সরস্বতি পূজা হলো ২৯ তারিখ, নির্বাচন হচ্ছে ৩০ তারিখ। ১ তারিখ থেকে এসএসসি পরীক্ষা, ফলে নির্বাচন পেছানো বা আগানোর কোন সুযোগ নেই।নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, নির্বাচনের জন্য উপযুক্ত সময় ৩০ তারিখ, সেদিন নির্বাচন হবে।যারা ছাত্ররা আন্দোলন করছে তারা বয়সে নবীন, তারা হয়ত কেউ বুঝে কেউ না বুঝে করছে। আমার ধারণা একটু পরেই বুঝে যাবে এটা আসলে করা ঠিক হচ্ছে না।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর