-
- রাজনীতি, শিক্ষা, সারাদেশে
- মুজিববর্ষের হাজারো মানুষের পদচারণ পাটগ্রাম উপজেলার চত্ববরে
- আপডেট সময় January, 11, 2020, 12:15 pm
- 227 বার পড়া হয়েছে
মিথুন,পাটগ্রাম (লালমনির হাট)
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার প্রশাসক শ্রী দিপক কুমার দেব শর্মা উপজেলার (ভারপ্রাপ্ত নির্রাহী কর্মকর্তার) নেতৃত্বে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়।পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এতে পাটগ্রাম উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।এছাড়াও জেলার পাঁচ উপজেলায় মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়। এ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।আতশবাজি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উৎযাপনের ক্ষণগণনা উৎসব উদযাপিত হয়েছে।গতকাল ১০ জানুয়ারি ২০২০ ইং তারিখ শুক্রবার সারাদেশে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী আয়োজনে ছিল সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।দেশজুড়ে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধনে ছিল জমকালো আয়োজন।দেশের জন্য জাতির পিতার অসামান্য অবদানগুলো তুলে ধরা হয় সাংস্কৃতিক পরিবেশনায়।
প্রাইভেট ডিটেকটিভ/১১ জানুয়ারি ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর