April 13, 2026, 4:18 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বানিয়াচঙ্গে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান,মা মেয়েকে যৌনকর্মীর অপবাদ দিয়ে পোস্টার

নিজস্ব সংবাদদাতা,বানিয়াচঙ্গ ঃ

mostbet

প্রতিকি ছবি

রাস্তার চটপটি বিক্রেতার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ার চরম খেসারত দিতে হচ্ছে দশম শ্রেণির ছাত্রীসহ তার মাকে।প্রেমের প্রস্তাব, রাস্তায় যৌন হয়রানি করেই শুধু ক্ষান্ত হয়নি সে বখাটে। মেয়ের সঙ্গে মাকেও যৌনকর্মীর অপবাদ দিয়ে প্রকাশ্যে পোস্টার সাঁটিয়েছে এলাকায়।এতে চরম লজ্জা আর অপমানে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই ছাত্রী। ভোক্তভোগী পরিবার অবশেষে পুলিশের আশ্রয় নিয়েছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজার এলাকায়। ছাত্রীর মা বাদী হয়ে গত ০৮ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার রাতেই বানিয়াচং থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ বখাটে চটপটি বিক্রেতার ভাই সুমন মিয়াকে আটক করেছে। ঘটনার শিকার ছাত্রী বানিয়াচং উপজেলার আমবাগান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যায়নরত। তার বাড়ি যাত্রাপাশা কান্দিপাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গ্যানিংগঞ্জ বাজারের ওপর দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করার সুযোগে বাজারের চটপটি বিক্রেতা জাহেদ প্রায়ই তাকে উত্যক্ত করতো। এক পর্যায়ে সে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। তবে ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখান করার পর ঘটনাটি তার মাকে জানায়। এরপরেও চটপটি বিক্রেতার হয়রানি বন্ধ না হওয়ায় গত বছরের ৫ আগস্ট বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ছাত্রীর মা। এতে বেপরোয়া হয়ে ওই ছাত্রীকে আরো বেশি উত্ত্যক্ত করা শুরু করে বখাটে জাহেদ। এক পর্যায়ে ছাত্রীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। নিরূপায় হয়ে নিজ বাড়ি ছেড়ে কিছুদিন পুর্বে তার মা পাড়াগাঁও এলাকায় ভাড়া বাসায় ওঠেন। এদিকে, ছাত্রী এলাকা পরিবর্তন করায় রাস্তায় উত্ত্যক্ত করতে না পারায় চটপটি বিক্রেতা ভয়ঙ্কর কান্ড করে বসে। ছাত্রীটির বড় আকারের একটি ছবি দিয়ে অশ্লীল পোস্টার ছাপিয়ে গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে গ্যানিংগঞ্জ বাজার ও যাত্রাপাশা মহল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়ে দেয় বখাটে জাহেদ ও তার সহযোগিরা। পোস্টারে মেয়ে ও মায়ের মোবাইলফোন নাম্বার দিয়ে লেখা হয়- এখানে দেহব্যবসা করা হয়। বিষয়টি জানার পর আমবাগান উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ইকবাল হোসেন খান পুলিশকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ গত ০৮ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার সন্ধার পর জাহেদের ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। জানতে চাইলে আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় জানান, এ ব্যাপারে লিখিতভাবে ইউএনওকে জানানো হয়েছে। বখাটের শাস্তির দাবিতে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্দোলনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।মূল হোতা জাহেদকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে নূন্যতম ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১১ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর