April 9, 2026, 8:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকাস্থ রংপুর জেলা ছাত্রফোরামের উদ্যোগে কম্বল বিতরণ

রুবেল ইসলাম,মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ

mostbet

ঢাকাস্থ রংপুর জেলা ছাত্রফোরামের উদ্যোগে রংপুরে মিঠাপুকুর উপজেলায় কাফ্রিখাল ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৯ জানুয়ারি ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের কোমরগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে ফোরামের সভাপতি মীর মেহেদী হাসান মাসুদের পরিচালনায় ছাত্রফোরামের ত্রাণ ও আবাসন সম্পাদক জুবায়ের জামির ব্যবস্থাপনায় শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব জয়নাল আবেদীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেটিভি বাংলার রংপুর প্রতিনিধি রুবেল ইসলাম,কুমরগঞ্জ রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, ইদগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, সোনালী দিগন্তের সভাপতি আতাউর রহমানসহ প্রমূখ।

প্রাইভেট ডিটেকটিভ/১০ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর