-
- অপরাধ, শিক্ষা, সারাদেশে
- যশোরের অভয়নগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়েছে কমিটিরা বিপাকে নিস্পাপ শিশুরা
- আপডেট সময় January, 10, 2020, 4:55 pm
- 225 বার পড়া হয়েছে
বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্হানীয় কমিটির নেতৃবৃন্দ।গতকাল ০৯ জানুয়ারি ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে তালা লাগানো দেখে বাড়ী ফিরে যায়,তালা লাগানো হয় অফিস কক্ষেও।শিক্ষকরা মাঠে অলস সময় কাটিয়ে বাড়ী ফিরে যান। পরে বিকেলে সহকারী শিক্ষা কর্মকর্তার মধ্যস্থতায় মিমাংসা হয় ও বিদ্যা লয়ের তালা খুলে দেয়া হয়। বর্তমান কমিটিকে না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুনরায় কমিটি গঠনের আহবান জানানোয় ক্ষোভের বশবর্তিতা হয়ে সকল শ্রেণিকক্ষ এবং অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয় বলে বিদ্যালয় সূত্র দাবি করেছে।
প্রাইভেট ডিটেকটিভ/১০ জানুয়ারি ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর