মিথুন,পাটগ্রাম(লালমনির হাট) প্রতিনিধিঃ
লালমনির হাট পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এই সংগঠনের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন এটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১১ঘটিকায় পাটগ্রাম উপজেলার সকল ইউনিয়ানের ও পাটগ্রাম পৌরসভা র বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের সদস্য গনের উপস্থিতে একটি র ্যালি পাটগ্রাম উপজেলার চত্বর থেকে বিভিন্ন সড়ক এবং মোড়ে প্রদক্ষিণ করে বঙ্গ বন্ধু আর্দশের শপথ গ্রহণ করন পড়ে পাটগ্রাম উপজেলার হল রুমে সাম্নে জাতীয় ও দলীও পতাকা উত্তলোন করেন বাংলাদেশ আওয়ামী পাটগ্রাম উপজেলার সভাপতি জনাব পৃর্ন চন্দ্র রায় ও পাট গ্রাম উপজেলার চেয়্যারমেন মোঃ রুহুল আমিন বাবুল (সাঃ সম্পাদক) এবং বিভিন্ন নেতা কর্মী গণ শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়।এদিকে ছাত্রলীগ পুনর্মিলনী আয়োজন করেছে। পুনর্মিলনীতে আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলার সভাপতি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ জানুয়ারি ২০২০/ইকবাল