April 10, 2026, 10:34 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজশাহীর বাগমারায় নিয়মবহির্ভূত ভাবে স্কুলের গাছ বিক্রি ডিসিসহ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

নিয়মবহির্ভূত ভাবে রাজশাহীর বাগমারা উপজেলার শেরকোল সিমলা উচ্চ বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছে। রাজশাহী জেলা প্রশাসকের কাছে এই নিয়মবহির্ভূত গাছ বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। এছাড়া জেলা দুর্নীতি দমন কমিশনে এব্যাপারে একটি অভিযোগ দিয়েছেন সোনাডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য আবুল হোসেন।অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক  আবুল কালাম আজাদ সিমলা উচ্চ বিদ্যালয়ের নয়টি গাছ বিক্রি করেছেন। এরমধ্যে কড়ই গাছ ১টি, আমগাছ ২টি, মেহগনি গাছ ৫টি, কৃঞ্চচূড়া গাছ ১টি রয়েছে। যেগুলোর আনুমানিক দাম ২ লক্ষ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এবিষয়ে অভিযুক্ত ওই শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাছ বিক্রির সাথে আমি জড়িত নই। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যরা বিক্রি করেছে। তবে সেগুলো স্কুলের কাজের জন্যই বিক্রি করা হয়েছে বলে তিনি দাবি করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুল মাঠে কয়েকটি চিকন গাছ ছিল। প্রাইমারী স্কুল ও উচ্চ বিদ্যালয়ের মাঠের জায়গা একবোরই কম। শিক্ষার্থীরা এসেম্বলি করতে পারে না। সেই কারনে নিয়ম মেনেই গাছ কাটা হয়েছে। তবে সেই টাকা দিয়ে স্কলের বেঞ্চ কেনা হয়েছে।এব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মোঃ হামিদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর