April 13, 2026, 8:42 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আলফাডাঙ্গার শ্রীধাম কুমার ফরিদপুরে সেরা সহকারী শিক্ষক

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

mostbet

ফরিদপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন জেলার আলফাডাঙ্গার বাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীধাম কুমার বিশ্বাস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে ফরিদপুর জেলা শিক্ষা বাছাই কমিটি এ তথ্য ঘোষণা করে।ওই বাছাই কমিটির সভাপতি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং একই কমিটির সদস্য সচিব ছিলেন, ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।শ্রীধাম কুমার বিশ্বাস ১৯৮৩ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে টগরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৯৭ সালে ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। ২০০০ সালে আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতেও প্রথম শ্রেণিতে পাস করেন ওই শিক্ষক। এছাড়া ২০০৫ সালে দক্ষিণবঙ্গেও অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে গণিত বিভাগে অনার্স এবং একই কলেজ থেকে ২০০৬ সালে কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করেন। শ্রীধাম ছাত্রজীবন থেকেই সমসাময়িক বিষয় নিয়েও খুব ভালো লেখালেখি করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর