April 13, 2026, 3:04 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রুপদিয়ায় ছাত্রলীগের দুই নেতার মাটি কেনাবেচার কোন্দলে যুবক খুন

বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ

mostbet

প্রতিকি ছবি

যশোরের রুপদিয়ায় ছাত্রলীগের দুই নেতার মাটি কেনাবেচার ব্যবসার বিরোধের কোন্দলে এক যুবক খুন হয়েছে। তবে এতে জড়িত থাকা ব্যক্তিদের সন্দেহে কয়েকজনকে আটক করলেও পরিচয় জানায়নি পুলিশ। গত সোমবার গভীর রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গ্রামের মাস্টারপাড়ায় ব্যবসায়িক কোন্দল নিয়ে এই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম সবুজ হাসান ও বর্তমান সভাপতি শাহিন হাসানের পক্ষের মধ্যে সমঝোতা বৈঠককালে এ হত্যাকান্ড ঘটে বলে স্থানীয় এক জনপ্রতিনিধিরা জানিয়েছেন। নিহত জনি (২৮) ঘটনাস্থলের পাশে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের তাড়ুয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগ নেতা সবুজের পক্ষের লোক বলে জানা গেছে।যশোর কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মাস্টারপাড়ায় দুই দল যুবকের কোন্দলে ধারালো অস্ত্রের আঘাতে একজন খুন হয়েছে। মাটি কেনা নিয়ে দুই পক্ষের কোন্দলে এ ঘটনা ঘটেছে।তবে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধারের এবং জড়িত থাকা ব্যক্তিদের সন্দেহে কয়েকজনকে আটকের কথা জানালেও তাদের নাম জানাননি ।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আক্তার ও সুজিত বিশ্বাস জানান, ছাত্রলীগ নেতা জিএম সবুজ হাসান ও শাহিন আলম মাটি কেনাবেচার ব্যবসা করেন। তারা বিভিন্ন গ্রাম থেকে মাটি কিনে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন।সম্প্রতি নরেন্দ্রপুরের হাসিবের জমির মাটি কিনতে চান দুইজনই। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে গত সোমবার সন্ধ্যার পর নরেন্দ্রপুর মাস্টারপাড়ায় দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসে বলে জানান তারা। সেখানে শাহিন মোটরসাইকেল, ইজিবাইক ও ট্রেকারে করে ২০-২২ জনকে নিয়ে আসেন। বৈঠকে সবুজের পক্ষে ছিলেন জনি। বৈঠক চলাকালে শাহিনের পক্ষের কয়েকজন জনিকে ডেকে পাশে নিয়ে বুকে ছুরিকাঘাত করে।ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান তারা। এ সময় গ্রামবাসী ধাওয়া করলে লোকজনসহ শাহিন পালিয়ে যায়। তবে শাহিনের একটি পায়ে সমস্যা থাকায় তাৎক্ষণিক তার মোটরসাইকেল নিতে না পেরে অন্য বাহনে করে তিনি পালিয়ে জান বলে জানিয়েছেন তারা। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল উদ্ধার করে।
প্রাইভেট ডিটেকটিভ/১১ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর