March 30, 2026, 4:50 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

মেসি এবার রোনাল্ডোর সেই রেকর্ডও ভাঙলেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

রেকর্ডের পর রেকর্ড করা আর সেরাদের ছাড়িয়ে যাওয়াই লিওনেল মেসির স্বভাবগত। সোমবার রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতার পর সিআর সেভেন রোনাল্ডোকে আবারও পেছনে ফেললেন মেসি।আর সেই পারফরম্যান্সের দরুণ গোল্ডেন বলের পর ম্যাচ বলও নিয়ে গেলেন মেসি।অবশ্যই ফুটবলের রীতি অনুযায়ী বলটি নিয়েছেন মেসি। শনিবার রাতে মায়োর্কার বিপক্ষে ম্যাচে নামলেন গোল্ডেন বল হাতে আর ফিরলেন ম্যাচ বল নিয়ে।এদিন মায়োর্কার বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যাচ বলটি নিজের করে নিয়েছেন ৬ বারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার।তবে বলের দিকে নয়; মেসি সমর্থকরা ডুবেছেন তার হ্যাটট্রিকের রেকর্ডে। শনিবার রাতের হ্যাটট্রিকসহ লা লিগায় ৩৫ হ্যাটট্রিক করেছেন মেসি।এ রেকর্ডের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি। লা লিগায় রোনাল্ডোর মোট হ্যাটট্রিক সংখ্যা ৩৪টি। সে হিসাবে বর্তমানে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক এখন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিক

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৩৫

২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) ৩৪

৩. তেলমো জারা (স্পেন) ২৩

৪. আলফ্রেড ডি স্টেফানো (আর্জেন্টিনা) ২২

৫. মুনডো (স্পেন) ১৯

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর