April 13, 2026, 1:57 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিদেশ গমণ উপলক্ষে ছাত্রনেতা কাওছার আমিনকে ছাত্র জমিয়তের বিদায়ী সংবর্ধনা

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

mostbet

ছাত্র জমিয়ত গোয়াইনঘাট উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কাওছার আমিন বিদেশ (সৌদিআরব) গমণ উপলক্ষে, উপজেলা ছাত্র জমিয়ত ও আলীরগাঁও ইউনিয়ন ছাত্র জমিয়তের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় ৭ ডিসেম্বর শনিবার বিকাল ৪.৩০ এ।আলীরগাঁও ইউপি ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুহসিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আফজাল হুসেনের পরিচালনায় ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলীরগাঁও ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল উদ্দিন, যুব জমিয়ত গোয়াইনঘাট উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, গোয়াইনঘাট ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা জাকির হুসাইন, মাওলানা শাহনূর, মাওলানা আব্দুল আহাদ, কাওছার বিন আনিস, তোফায়েল আহমদ, হাফিজ এহসান উল্লাহ প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/০৭ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর