আবু সাঈদ মামুন,ফুলগাজী প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে চলছে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিনের তত্ত্বাবধানে এতে সার্বিক সহযোগীতা করছেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন মাহাবু্ব, আবুল হায়াত চৌধুরী বিজয়,ফেনী সরকারী কলেজ ছাত্রলীগ নেত্রী দিলারা সুলতানা মিলা,ছাত্রলীগ নেতা পিটু পাটোয়ারি, মজনু, নোমান, হৃদয়,রিপাত ও নাঈম।প্রতিযোগীতায় মুন্সীরহাট আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়,নোয়াপুর উচ্চ বিদ্যালয়,করইয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয়,পৈথারা উচ্চ বিদ্যালয়,করইয়া কাজী ওয়াহিদুর রহমান ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিচ্ছেন।আগামী শনিবার প্রতিযোগীতা শেষ হবে বলে জানা গেছে।স্বাধীনতার প্রকৃত ইতিহাস,স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই উদ্যোগটি নেয়া হয়েছে জানান মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন মাহাবুব ও আবুল হায়াত চৌধুরী বিজয়।
প্রাইভেট ডিটেকটিভ/০৫ ডিসেম্বর ২০১৯/ইকবাল