April 13, 2026, 5:37 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ঝিনাইদহে মাদ্রাসাছাত্রকে যৌনহয়রানির অভিযোগে শিক্ষকসহ ৫ জন আটক

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ থেকে:

mostbet

ঝিনাইদহের কালীগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানি করার অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে কালীগঞ্জের সিমলা গ্রামের গাউছুল আজম হাফেজীয়া মাদ্রাসায় থেকে তাকে আটক করা হয়।কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, রোববার রাতে ওই মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেন আরও ৪ জন ছাত্রকে নিয়ে এক ছাত্রকে যৌন হয়রানি করে। এসময় ছাত্রটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ সোমবার সকালে অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেনসহ আরও ৪ জনকে আটক করে। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রটির পিতা বাদী হয়ে মোবারক হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। বাকী ৪ ছাত্রকে কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহে ৪৫ টাকা দরে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ থেকে:

ঝিনাইদহে শুরু হয়েছে ৪৫ টাকা দরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি। সোমবার শহরের

পায়রাচত্বরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র তত্বাবধানে খোলাবাজারে বিক্রি শুরু করেছে মেসার্স জয় এন্টারপ্রাইজ। পেঁয়াজ বিক্রি শুরু হতেই কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। পড়ে যায় দীর্ঘ লাইন। প্রতিজন এক কেজি করে মিশরীয় পেঁয়াজ নিয়ে আনন্দে ঘরে ফিরেছেন। দুপুর গড়িয়ে যেতেই ভিড় বেড়েছিল আরও কয়েক গুণ।ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে আসা বশির উদ্দিন বলেন, সকালে শহরে একটি কাজে এসেছিলাম। ৪৫ টাকায় ১ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনলাম।শহরের চাকলাপাড়া এলাকার শাহ আলম বলেন, ৪৫ টাকা এক কেজি মিশরীয় পেঁয়াজ দেওয়া হচ্ছে। ছোট হোক বা বড় হোক পেঁয়াজ তো। এদিকে ক্রেতাদের সামাল দিতে সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।

ঝিনাইদহে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ থেকে:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের ৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কবি সুকান্ত সড়কের রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ফোটন, সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, নির্বাহী সদস্য জীবন কুমার বিশ্বাস, জিয়াউল হক আজাদ, এনামুল হক এনাম, ইউনিট লেভেল অফিসার তাসলিমা খাতুন ও যুব ইউনিট প্রধান শাহিনুর রহমান মৃদুল।সাধারণ সভা শেষে ত্রি-বার্ষিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস চেয়ারম্যান পদে ও জে এম রশিদুল আলম রশিদ সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন।

ঝিনাইদহে দুস্থ ও অসহায়দের মাঝে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্ধের চেক বিতরণ

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ থেকে:

ঝিনাইদহে দুস্থ ও অসহায়দের মাঝে ঐচ্ছিক বরাদ্ধের চেক বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যে খালেদা খানম।সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এসময় সংসদ সদস্য খালেদা খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার বিভিন্ন এলাকার ১৪ জন অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে ৮১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/০২ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর