মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সাইদুর জামান সিফাত নামের ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে শহরের কালিকাপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মাহি নামের আরও একজন।নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার রাতে সিফাতের বন্ধু মাহির সাথে মারামারি হয় একই এলাকার সুমন ও লিওন নামের দুই যুবকের। গত শনিবার সকালে মাহি ও সিফাত শহরের কালিকাপুর মোড়ে বসে মোবাইলে গেম খেলছিল। এসময় সুমন ও লিয়নসহ আরও ২ জন যুবক এসে মাহিকে মারধর শুরু করে। সেসময় সিফাত তাদের বাধা দিলে তারা সিফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিফাতের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুরে যাওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। সিফাত শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র ছিলো।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ নভেম্বর ২০১৯/ইকবাল