April 6, 2026, 5:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কক্সবাজার শহরে যৌতুকের বলি রিয়াজুল জান্নাত

কক্সবাজার শহরে যৌতুকের বলি রিয়াজুল জান্নাত

mostbet

দিদারুল আলম সিকদার, কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজার শহরের বালিকা মাদ্রাসা সড়কস্থ এক গৃহবধূ বিয়ের ৪মাসের মাথায় যৌতুকের কারণে নির্মমভাবে খুন হয়েছে। ০৪ অক্টোবর বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূকে হাসপাতাল কম্পাউন্ডে রেখে স্বামী মাহমুদুল করিম (২৭) পালিয়ে যায়। নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের জন্য রিয়াজুল জান্নাতের স্বামী ও তার মা‘ মিলে নির্যাতন চালিয়ে আসছিল। নিহত রিয়াজুল জান্নাত চকরিয়া উপজেলার পূর্বকাকরার পাহাড়তলী এলাকার মো. শফিকুল ইসলামের মেয়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে উপস্থিত হয়। এসময় হাসপাতাল থেকে গৃহবধুর শ্বাশুড়ী মুর্তুজা বেগমকে আটক করে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৪মাস পূর্বে কক্সবাজার শহরের বালিকা মাদ্রাসা এলাকার মৃত অছিয়র রহমানের ছেলে মাহমুদুল করিমের সাথে চকরিয়া থানার দক্ষিণ কাকারা পাহাড়তলী শফিকুল ইসলামের কন্যা রিয়াজুল জন্নাত এর ইসলামী শরীয়তের বিধান মতে সামাজিকভাবে বিবাহ হয়। বিবাহের কিছুদিন তাদের দাম্পত্য জীবন সুখে শান্তি অতিবাহিত হয়। যার ফলশ্রুতি ওই গৃহবধূ রিয়াজুল জন্নাত অন্তসত্বা হয়।
নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতেও আমাকে ফোন করে জানিয়েছিল স্বামীর মারধর ও নির্যাতনের কথা। এর আগেও এক লাখ টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন করলে আমি ৫০ হাজার টাকা যোগার করে দেয়। এরপর আজকে সকালে ছেলের মা‘ ফোন করে বলে আমার মেয়ে নাকি ফাঁসিতে ঝুলে আছে। তখন আমি ছুটে আসি। দেখি হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমার মেয়ের লাশ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, আমরা মরদেহটি হাসপাতালে পেয়েছি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে দাগ দেখা যাচ্ছে ও গলায় বড় ধরণের দাগ আছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর