March 24, 2026, 1:17 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আয়ু বাড়াতে চাইলে ওজন তুলুন

আয়ু বাড়াতে চাইলে ওজন তুলুন

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

দীর্ঘ দিন সুস্থ থেকে বাঁচতে চাই সবাই। প্রতিটি দিন মনে হয় জীবনটাকে দেখার আরও অনেক বাকি। কিন্তু এজন্য কি করতে হবে, জানেন তো? ওজন তুলে পেশির শক্তি বাড়াতে হবে।  সম্প্রতি লিসবনে ইউরোপ্রিভেন্ট ২০১৯-এর এক গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ জীবন পাওয়ার জন্য পেশির শক্তিশালী থাকা গুরুত্বপূর্ণ।  গবেষক ও লেখক ক্লাউডিও গিল আরাউজো গবেষণার ফলাফল তুলে ধরতে বলেন, বেশি বয়সে চেয়ার থেকে ওঠা এবং বলে লাথি মারার জন্য পেশি জোরের চেয়ে পেশির শক্তির বেশি প্রয়োজন হয়। তাই দেখা যায় পেশি শক্তি আছে এমন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকেন। পেশি শক্তি বাড়াতে ভারত্তোলন ব্যায়ামগুলো করার কথাও বলেন আরাউজো।   গবেষণার জন্য ৪১ থেকে ৮৫ বছর বয়সী তিন হাজার ৮৭৮ জনকে নেওয়া হয়। দীর্ঘ ১৫ বছর তাদের বিভিন্ন ব্যায়াম ও লাইফস্টাইল পর্যবেক্ষণ করে এই ফলাফল উঠে আসে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।   আরাউজো বলেন, ৪০ বছর বয়সের পরে আমাদের পেশি শক্তি হ্রাস পায়। কিন্তু শরীরের ওপরের ও নিচের অংশের জন্য একাধিক ব্যায়াম রয়েছে যা পেশির শক্তি বাড়ায়। তবে এমন ওজন তোলা যাবে না, যা ওঠাতে কষ্ট হয় বা অতিরিক্ত চাপ পড়ে।  ওজন তোলার ব্যায়াম করার আগে অবশ্যই একজন প্রশিক্ষিত ট্রেইনারের কাছ থেকে সঠিক নিয়ম শিখে নিতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর