March 24, 2026, 1:17 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ফল-সবজির খোসা ব্যবহারের পদ্ধতি

ফল-সবজির খোসা ব্যবহারের পদ্ধতি

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

আমরা সব সময় ফল-সবজির খোসা ফেলে দেই। ফল আর সবজির খোসারও রয়েছে নানা গুণ। জেনে নিন বিভিন্ন খোসা কীভাবে ব্যবহার করবেন:

আলু

ভিটামিন সি রয়েছে আলুর খোসায়। নানা চোখ ফোলা, চোখের কোলে কালি পড়লে বা অতিরিক্ত ক্লান্ত থাকলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে আলুর খোসা ব্যবহার করুন।

কমলা

ত্বকের যত্নে হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে কমলার খোসা। কমলা বা মালটা খাওয়ার পর খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। দুধের সর, ময়দার সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে মেখে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

কলা

ম্যাঙ্গানিজ়, ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম সমৃদ্ধ কলার খোসার ভেতরের দিকটা দিয়ে দাঁত ঘষে নিন, ঝকঝকে সাদা হয়ে যবে।

লেবু

মশা-মাছি-আরশোলার যন্ত্রণায় অস্থির? পোকামাকড় তাড়াতে ঘরের কোনায়-কোনায়, কাপড়ের আলমারিতে ও বই এর তাকে লেবুর খোসা রাখতে পারেন৷

Share Button

     এ জাতীয় আরো খবর