March 24, 2026, 1:13 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ত্বকের যত্নে দুধের ব্যবহার

ত্বকের যত্নে দুধের ব্যবহার
ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক


দুধের পুষ্টি যেমন শরীরের জন্য ভালো তেমনি সরাসরি ব্যবহারে ত্বক হয় কোমল।
দুধে রয়েছে ক্যালসিয়াম ও পটাশিয়াম। যা শরীরের জন্য উপকারী। স্থাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য প্রতিদিন দুধ পানের পাশাপাশি শরীরে বাহ্যিক ভাবেও ব্যবহার করা যায়।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকে দুধের ব্যবহার সম্পর্কে জানানো হল।
ভালো পরিষ্কারক: ত্বক পরিষ্কারক হিসেবে দুধ বেশ উপকারী। এটা ত্বকের মৃত কোষ দূর করে।
এক চামচ দুধ ত্বকে ভালোভাবে মালিশ করুন। পরে ভেজা টিস্যু দিয়ে মুছে ফেলুন।
বয়সের ছাপ দূর করে: দুধে আছে ল্যাক্টিক অ্যাসিড যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। কোষকলা উৎপাদন করতে সাহায্য করে। ফলে ত্বক দেখতে টানটান লাগে।
ভালো ফলাফলের জন্য কাঁচা দুধ ফেইসপ্যাক হিসেবে ব্যবহার করুন।
রোদপোড়া-ভাব কমায়: ত্বকে খুব বেশি রোদপোড়া-ভাব থাকলে তা দূর করতে দুধ ব্যবহারের জুড়ি নেই। দুধ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা সংক্রমণ কমানোর পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
আর্দ্রতা রক্ষা: কাঁচা দুধে ল্যাক্টিক অ্যাসিড থাকায় তা ত্বক খুব ভালো ভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।
ঠাণ্ডা দুধে তুলার বল ডুবিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

Share Button

     এ জাতীয় আরো খবর