April 8, 2026, 5:07 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কাবুলে বার্তা সংস্থার দপ্তরে বিস্ফোরণে নিহত ৪০, আইএস’র দায় স্বীকার

কাবুলে বার্তা সংস্থার দপ্তরে বিস্ফোরণে নিহত ৪০, আইএস’র দায় স্বীকার

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দপ্তর ও পাশের একটি সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। হতাহতদের অনেকেই শিক্ষার্থী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাসরাত রহিমি জানিয়েছেন, ওই বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। কাবুলের পশ্চিমাংশে শিয়া অধ্যুষিত একটি এলাকার ওই সাংস্কৃতিক কেন্দ্রে একটি প্যানেল আলোচনার সকালের পর্ব চলার সময় হামলাটি চালানো হয়। আলোচনায় উপস্থিতদের মধ্যে অনেক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আক্রান্ত বার্তা সংস্থাটির সাংবাদিক সৈয়দ আব্বাস হুসাইনি জানিয়েছেন, হামলা চলাকালে কম্পাউন্ডের প্রবেশ পথে প্রথম একটি বিস্ফোরণের পর একাধিক বিস্ফোরণ ঘটেছে বলে তার মনে হয়েছে। তাদের সংস্থার এক প্রতিবেদক নিহত ও অপর একজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে সোশাল মিডিয়ায় আসা ছবি দেখে মনে হচ্ছে, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত অনেককে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এসব ছবিতে। আফগান ভয়েসের সঙ্গে শিয়ারদের সম্পর্ক রয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ হামলার সঙ্গে তারা জড়িত না বলে দাবি করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের বার বার জঙ্গি হামলার শিকার হচ্ছে সংবাদমাধ্যম। গত মাসে কাবুলে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনেও হামলা হয়েছিল।

এদিকে, আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আইএস এর আমাক বার্তা সংস্থা এক অনলাইন বিবৃতিতে বলেছে, একজন বোমারু বিস্ফোরক বেল্ট পরে আত্মঘাতী হামলাটি চালিয়েছে। এরপর একই এলাকায় আরো তিনটি বোমা বিষ্ফোরণ হয়েছে। তবে বার্তা সংস্থাটি এ দাবির সপক্ষে কোনও প্রমাণ দেয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর