March 24, 2026, 1:12 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রোফাইল পিকচার দেখেই ব্যক্তিত বোঝা যায়!

প্রোফাইল পিকচার দেখেই ব্যক্তিত বোঝা যায়!

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

আগের দিনে বিয়ের জন্য বর-কনে সম্পর্কে জানতে এলাকার লোকের কাছে খোঁজ নেওয়া হতো। আর এখন শুধু পাত্র-পাত্রী নয়, চাকরি দিতে গেলেও মানুষ একবার হলেও ফেসবুকে চেক করে। আর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় প্রোফাইল পিকচার। কারণ এই ছবিই আপনার পরিচয় সামাজিক যোগাযোগের মাধ্যমে।  সম্প্রতি ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার একদল গবেষক তাদের গবেষণায় তুলে ধরেছেন, প্রোফাইল পিকচার আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কী বলে। জেনে নিন প্রোফাইলের ছবি কেমন হলে, মানুষ আপনার সম্পর্কে কী ভাবেন:

প্রোফাইল পিকচার সেলফি?

প্রোফাইল পিকচার সেলফি ছবি দিলে, আপনি নিজের বিষয়ে বেশ সচেতন। বিশেষ করে সৌন্দর্য প্রকাশে। আপনার সরলতা ও বন্ধুসুলভ মনের খবরও জানা যায়, হাসিখুশি সেলফি দেখেই।

ঘুরতে যাওয়ার ছবি

প্রোফাইল পিকচার কোনো নৈসর্গিক দৃশ্য বা সুন্দর জায়গায় হলে বোঝা যায় আপনি শুধু ঘুরতেই নয়, নতুন মানুষদের সঙ্গে মিশতেও ভালোবাসেন।

বন্ধুদের সঙ্গে প্রোফাইল পিকচার

বন্ধুদের ভালোবাসেন আর গুরুত্ব দেন বলেই তো প্রোফাইল পিকচারেও তাদের জায়গা দিয়েছেন।

যুগল ছবি

প্রিয় সঙ্গীকে যদি আপনার প্রোফাইলে রাখতে পারেন, তবে কিন্তু অনাকাক্সিক্ষত অনেক উটকো ঝামেলা থেকে আপনি মুক্ত। সবাই বুঝে যাবে আপনারা ভালো আছেন, ভালোবাসায় ঘেরা সুন্দর একটা পৃথিবীতে আপনার বসবাস।

ফুল-পাখি-লতা-পাতার ছবি অনেকে প্রোফাইলে দিয়ে রাখেন। নিজেকে আড়াল করার এই প্রবণতা কেউই ভালোভাবে নেয় না। এ ধরনের ছবি অনেক সময় ব্যক্তিত্বহীনতাই প্রকাশ করে। এজন্য এমন কাউকে বন্ধু তালিকাতেও কেউ রাখতে আগ্রহী হয় না।

Share Button

     এ জাতীয় আরো খবর