March 24, 2026, 4:07 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অসময়ে মরবেন দিনে ৯ ঘণ্টা বসে কাজ করলে

অসময়ে মরবেন দিনে ৯ ঘণ্টা বসে কাজ করলে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

শারীরিক কসরতের পরিমাণের উপর যেমন শরীরের ফিটনেস নির্ভর করে, তেমনই আপনি কতক্ষণ বসে রয়েছেন সেটি আপনার মৃত্যু ডেকে আনে। হ্যাঁ, সম্প্রতি একটি ব্রিটিশ গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত যে, দিনে সাড়ে ৯ ঘণ্টা বা তার বেশি বসে থাকলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। তবে ঘুমের সময়কে এর মধ্যে ধরা হয়নি। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, ১৮ থেকে ৬৪ বছরের ব্যক্তিকে সপ্তাহে ১৫০ মিনিট হাল্কা শারীরিক কসরত ও ৭৫ মিনিট বেশ খাটনি করতে হবে। একটানা বসে থাকলে শরীরের নয়টি অঙ্গ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়- মাথা, হাত, পা, পায়ের পাতা, ঘাড়, পিঠ, ফুসফুস, পাকস্থলী এবং হার্ট। স্পেনের সান জর্জ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, খুব কম বিরতিতে একভাবে বসে কাজ করলে বা টিভি দেখলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ।বিশেষজ্ঞরা বলছেন, এভাবে সারাদিন বসে যাদের কাজ করতে তাদের অন্তত প্রতি আধ ঘণ্টা পর একবার বিরতি নেয়া উচিত। সেক্ষেত্রে কিছুক্ষণ হাঁটাহাঁটি কিংবা দাঁড়াতে পারেন। যাদের ঘাড়, পিঠে ব্যথা হয় তাদের প্রতি আধ ঘণ্টা পর পর তাদের ফ্রি হ্যান্ড ব্যায়াম করা উচিত।

Share Button

     এ জাতীয় আরো খবর