March 23, 2026, 10:47 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শুধু বয়স দায়ী নয় বলিরেখার জন্য!

শুধু বয়স দায়ী নয় বলিরেখার জন্য!

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

আমরা মেনেই নিয়েছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা পড়ে। বলিরেখা যদি ২৫ পেরোতেই পড়তে থাকে, তবে বুঝতে হবে এজন্য শুধু বয়স নয় কিছু অভ্যাসও দায়ী।

এরমধ্যে রয়েছে:

মুখের মেদ কমাতে অনেকে চুইং গাম চিবান, কিন্তু অতিরিক্ত চুইং গাম চিবানোর ফলে চোয়ালের পাশে বলিরেখা পড়তে পারে

ঘুম কম হচ্ছে? তাহলেও পড়তে পারে বলিরেখা

সূর্যের কড়া আলোর নিচে বেশিক্ষণ থাকলে ত্বকে কালো পোড়া ভাবের সঙ্গে সঙ্গে বলিরেখাও    দেখা দিতে পারে

মেকআপ করা এবং তোলার সময় চাপ পড়তে পারে ত্বকে, যা থেকে পড়তে পারে বলিরেখা

শোয়ার অভ্যাসের ওপরও নির্ভর করে অসময়ে বলিরেখা।

বলিরেখা রুখতে যা করতে হবে:

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ভিটামিন গাজর, মিষ্টি কুমড়া, পালংশাক, মিষ্টি আলু, পেঁপে, কমলা, জলপাই ও বাদাম। সেই সঙ্গে প্রচুর পানি পান করতে হবে।

স্ট্রেসমুক্ত থাকার চেষ্টা করতে হবে, সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন

বাইরের ধুলো আর দূষণ ত্বকের ক্ষতি করে। তাই দিনে অন্তত দু’বার পানি আর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন

মাসে দু’বার ডিমের সাদা অংশ ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার করে ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবেই সূক্ষ্ম দাগগুলো কমে আসবে

একটু উঁচু বালিশে সোজা হয়ে শোওয়ার চেষ্টা করুন। দু’টি বালিশের ফাঁকে বা হাতের মধ্যে মুখ গুঁজে শোবেন না।

Share Button

     এ জাতীয় আরো খবর