April 7, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে মধ্যরাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে মধ্যরাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

লবণ চাষ নিয়ে শত্রুতার জের ধরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গ-ামারা ইউনিয়নে এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে খুন করা হয়েছে।এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারীর নাম মিনু রানি দেব (৩৫)। তিনি পূর্ব বড়ঘোনার দেব পাড়া এলাকার জ্যোতিষময় দেবের স্ত্রী। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই হত্যাকা- ঘটে। এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম কামাল হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, লবণ চাষ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা চলছিল জ্যোতিষময় দেবের। এর জের ধরে রাত একটার দিকে দুজন তাদের বাড়ির সামনে এসে ‘চোররা পুকুরের মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, আপনারা বের হন’ বলতে থাকে। কিন্তু জ্যোতিষময় তাদের চিনতে পেরে দরজা খোলেননি। এরপর ওই দুই ব্যক্তি দরজার ওপরে থাকা ফাঁকা জায়গা দিয়ে হাত ঢুকিয়ে সিটকিনি খুলে ফেলেন। এরপর ঘরে ঢুকে জ্যোতিষময় ও তার স্ত্রীকে মারধর করতে থাকেন। একপর্যায়ে মিনু রানি দেবকে ছুরিকাঘাত করে একজন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। পরে অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেফতার করি। হত্যাকা-ে আরও একজন ছিল। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে -বলেন ওসি।

Share Button

     এ জাতীয় আরো খবর