March 30, 2026, 3:13 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

রাজশাহীর তানোরে পূজা উদযাপন কমিটির সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক রাজু,তানোর (রাজশাহী) প্রতিনিধি :

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর তানোর পূজা উদযাপন কমিটির সাথে নিরাপত্তা ও আইনশৃংখলা বিষয়ে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা তানোর থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।২৫শে সেপ্টেম্বর ২০১৯ইং  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন থানার তদন্ত (ওসি) রাকিবুল হাসান।পূজা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, তানোর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী. সুনিল চন্দ্র,  সাধারণ সম্পাদক শ্রী. শ্যামল কুমার দত্ত, তানোর উপজেলা হিন্দু, বোদ্ধ, খৃষ্টান ঐক্য পরিশোধের সভাপতি মুকুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক দেবানন্দ বর্মনসহ অন্যান্যরা। সভায় তানোর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সভায় সভাপতির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, তানোর উপজেলার ছোট বড় ৬০টি মুন্দিরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হবে। পূজায় কোন ধরণের বিশৃংখলা সহ্য করা হবেনা জানিয়ে তিনি প্রত্যেক মন্দিরের স্বেচ্ছাসেবকদের ওপরে গুরুত্বারোপ করেন। পাশাপাশি আজান ও নামাজের সময় গানবাজনা এবং অতিরিক্ত শব্দ দূষণ যেন না হয় সে বিষয়ে তিনি পুজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দদের অনুরোধ জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর