April 10, 2026, 2:15 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজ উদ্বোধন

জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজ উদ্বোধন

mostbet

জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি

নলুয়া হাওরের নরজুল নদীর পাশে কাজের উদ্বোধনের ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়া হাওরের নরজুল নদীর পাশে (পল্টন ০২) এ গতকাল বুধবার দুপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল  ইসলাম রানা। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস ও ফয়েজ উল্লা, ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া তেরাব, মো.ইছরাক আলী, মো.আবুল কালাম, সদস্যা আম্বিয়া বেগম, রানীগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিনার মিয়া,আওয়ামীলীগ নেতা লাল মিয়া প্রমুখ। কাজ শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ আজিম উদ্দিন।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল  ইসলাম রানা বলেন গত বছরের বন্যায় সিলেট অঞ্চলে ফসলহানী ঘটেছে, এবার সেটা কোনভাবেই হতে দেয়া যাবেনা। ফসলহানীরোধে সব ধরনের আগাম ব্যবস্থা নেয়া হচ্ছে। আজ রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের অন্তরভুক্ত অঞ্চলে প্রায় ১৯ লক্ষ ৩২ হাজার টাকার কাজের উদ্বোধন  করা হয়েছে। কাজের মানের জন্য আরো টাকা বাড়ানোর প্রয়োজন হতে পারে।##

Share Button

     এ জাতীয় আরো খবর