March 20, 2026, 10:07 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী ইজতেমা ৪ জানুয়ারী থেকে শুরু ৬ জানুয়ারী আখেরী মোনাজাত

সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী ইজতেমা ৪ জানুয়ারী থেকে শুরু ৬ জানুয়ারী আখেরী মোনাজাত
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

আগামী ৪ জানুয়ারী ২০১৭ ইং তারিখে সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপী ইজতেমা শুরু হয়ে ৬ জানুয়ারী ২০১৭ ইং তারিখে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। এ ব্যাপারে জানা যায়,ইজতেমা প্যান্ডেল নির্মানের কাজে ১শ তাবলীগ জামাতের সাথীগন স্বেচ্ছাশ্রমে কাজ করছে। সিরাজগঞ্জ জেলার ৬৯ টি জামাত,আরব এবং ইন্দোনেশিয়া থেকে আগত ৪টি জামাতের সাথীসহ প্রতিদিন ৭শ থেকে ১হাজার জন সাথী সদস্য এ ইজতেমার প্যান্ডেল নির্মান কাজ করছে। সিরাজগঞ্জ জেলাসহ দেশ,বিদেশের তাবলীগ জামাতের সাথী ও ধর্মপ্রান মুসল্লিরা ইজতেমায় বয়ান ও আখেরী মোনাজাতে অংশগ্রহন করবেন। তাবলীগ জামাতের জেলা আমির মাওলানা মোঃ আব্দুর রশিদ ও জেলা সুরা সদস্য ডাঃ ইউসুফ তালুকদার বলেন,বিগত বছরের তুলনায় এ বছর ইজতেমায় বিপুল সংখ্যক মুসুল্লিদের আগমন হবে। এ বছর ইজতেমার ময়দানে মুসুল্লিদের বসার জায়গাও দ্বিগুন করা হয়েছে। ইজতেমার আগত মুসুল্লিদের স্বাস্থ্য সেবা সুরক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন,সিরাজগঞ্জ পৌরসভা,সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সার্বক্ষনিক মেডিকেল টিম অবস্থান করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা.জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে সুপেয় পানি এবং টয়লেটটিং ব্যবস্থা রাখা হয়েছে। গত বারের তুলনায় সেবার মান দ্বিগুন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর