March 23, 2026, 11:59 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিকেন উইং থেকে “ললিপপ”

চিকেন উইং থেকে “ললিপপ”

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

মুরগির ডানা বা চিকেন উইং থেকে তৈরি করা হয় চিকেন ললিপপ। কীভাবে তৈরি করবেন? প্রথমে জেনে নিন কীভাবে চিকেন উইং-কে ললিপপ শেপ দেবেন।

 

চিকেন উইং থেকে ললিপপ তৈরির জন্য মুরগির চামড়া সহ উইং পিস নিতে হবে। চামড়া সহ নিয়ে আপনার ললিপপগুলো বড় হবে। চামড়া ফেলে দিলেও কোন সমস্যা নেই। আসুন জানি, কীভাবে তৈরি করবেন।

-চিকেন উইং-এর তিনটি অংশ থাকে। ছোট রানের আকৃতি একটা হাড়, তারপর ডানা ও তারপর পাখনার ছোট টুকরো। প্রথমে এই পাখনার অংশটি কেটে ফেলে দিন।

-এবার উইংটি দুভাগ করুন। অর্থাৎ রানের মত হাড় ও ডানা দুটি দুভাগ করুন। এই দুটি থেকে দুটো ললিপপ হবে।

-রানের মত ছোট হাড়টি থেকে নিচের দিকের সমস্ত মাংস ও চামড়া চাকু দিয়ে চেঁছে ছাড়িয়ে নিন। হাত দিয়ে থেকে মাংসগুলো ওপরের দিকে তুলে ফেলুন। হাত দিয়ে চেপে ললিপপ আকৃতি দিন।

-ডানা দিয়ে ললিপপ তৈরি জন্য প্রথমে ডানার নিচের অংশে দুটি হাড়ের জয়েনট কেটে ফেলুন। তারপর ছোট ও চিকন হাড়টি একটু মোড়ান। দেখবেন হাড়টি খুলে চলে এসেছে। এবার বাকি মাংস ও চামড়া দিয়ে আগের মত করেই তৈরি করে ফেলুন ললিপপ।

-এবার এই ললিপপ আপনি ডিপ ফ্রাই করতে পারেন। বারবিকিউ করতে পারেন। ব্রেড ক্রাম্ব মাখিয়ে মুচমুচে করে ভাজতেও পারেন। দুটি ভিন্ন ভিন্ন ললিপপ রেসিপি দেয়া হবে আগামিতে।

Share Button

     এ জাতীয় আরো খবর