April 7, 2026, 5:51 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভারের উদ্বোধন ৪ জানুয়ারি

দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভারের উদ্বোধন ৪ জানুয়ারি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নির্মিত দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভারটি আগামি ৪ জানুয়ারি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার দুপুরে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, আগামি ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারটি উদ্বোধন করবেন। এ সময় ফেনীতে ফলক উম্মোচনের পাশাপাশি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড মহিপাল ফ্লাইওভারের নির্মাণ কাজ করেছে। ৬৬০ মিটার দীর্ঘ এবং ২৪ দশমিক ৬২ মিটার প্রশস্ত এই ফ্লাইওভারের নির্মাণে ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা। ২০১৫ সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের জুন মাসে। তবে প্রায় ছয় মাস আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ শেষ করেছে বলে জানান তিনি। মহিপালের প্রবেশপথ চাঁড়িপুর রাস্তার মাথা থেকে পল্লী বিদ্যুতের আগ পর্যন্ত নির্মিত ফ্লাইওভারটি ফ্লাইওভারটিতে রয়েছে ১১টি পিলার। প্রতিটি পিলারের মাঝে ১১টি করে মোট ১২১টি গার্ডার বসানো হয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লিমিটেডের পরিচালক আজাদুর রহমান জানান। এ সময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, প্রকল্পের নকশার কনসালট্যান্ট মোহাম্মদ আজাদুর রহমান, আবদুল মোমেন লিমিটেডের পরিচালক আজাদুর রহমান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

একই দিন ভিডিও কনফারেন্সেন মাধ্যমে প্রধানমন্ত্রী নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি বাজারে নোয়াখালী খালের পুনর্খনন উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। ফেনীতে ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। গতকাল সোমবার দুপুরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান জেনারেল সিদ্দিকুর রহমানকে সঙ্গে নিয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন এলাকায় নোয়াখালী খাল পুনঃখননের ফলক নির্মাণের স্থান পরিদর্শন করেন। ৩২৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০২১ সালের জুন মাসে এই কাজ শেষ হবে। এর মধ্যে রয়েছে বামনী নদীর সাত কিলোমিটার ড্রেজিং ও একটি স্লুইচ গেট। যা নদীর দুই অংশকে সংযোগ করবে। এছাড়া সংশ্লিষ্ট খালগুলো ড্রেজিংসহ ২৫ কিলোমিটার খাল পুনরায় খনন এবং নোয়াখালী ও মহিষমারা খালে স্লুইচ গেট নির্মাণ করা হবে। এর ফলে কবিরহাট কোম্পানীগঞ্জ, সদর, সুবর্ণচর, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদনে স্থানীয়রা উপকৃত হবে, যোগ করেন মন্ত্রী। এসময় মন্ত্রী আরো বলেন, সংস্কার না করায় কোনো কাজে আসছে না নোয়াখালী খাল। এ নিয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সমস্যায় জর্জরিত নোয়াখালীর জনগণ। অথচ এর সমাধান বিগত কোনো সরকারই করেনি। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা এলাকার মানুষের কষ্টের কথা বিবেচনায় রেখে নোয়াখালী খাল পুনরায় খননের জন্য একনেক এর বৈঠকে টাকা বরাদ্দ দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। খালটি পুনরায় খনন করা হলে জেলাবাসী উপকৃত হবে। এসময় উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর