March 24, 2026, 4:18 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চুল জট মুক্ত রাখার উপায় বর্ষা মৌসুমে

চুল জট মুক্ত রাখার উপায় বর্ষা মৌসুমে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

বর্ষাকালে চুল পড়া, কোঁকড়াভাব ও রুক্ষতা দেখা দেয়। এজন্য চাই নিয়মিত চুলের যত্ন।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বর্ষাকালে চুল জট মুক্ত রাখার কয়েকটি উপায় এখানে দেওয়া হল।

মাথায় তেল দীর্ঘক্ষণ না রাখা: মাথায় তেল ব্যবহার করে অবশ্যই তা মালিশ করতে হবে এবং দুএক ঘণ্টা পরে তা ধুয়ে ফেলতে হবে। তেল মাথার ত্বকে বেশিক্ষণ থাকলে চুল ধোয়ার পরেও তা জটালো হয়ে যেতে পারে।

প্রতিদিন চুল না ধোয়া: এই সময় চুল খুব সহজেই তৈলাক্ত ও নির্জীব হয়ে যায়। তাই বলে প্রতিদিন চুল শ্যাম্পু করা ঠিক না। এতে চুল অতি শুষ্ক হয়ে ক্ষতি হতে পারে।

বৃষ্টিতে ভেজার পরে চুল পরিষ্কার করা: বৃষ্টিতে যদি ভিজে যান তাহলে সঙ্গে সঙ্গেই চুল ধুয়ে নিতে হবে। বৃষ্টির পানি মাথার ত্বকে ব্যাক্টেরিয়া সৃষ্টি করতে পারে এবং ভেজা চুল বেঁধে রাখার কারণে আগা ফাটা ও রুক্ষতার সমস্যাও দেখা দিতে পারে।

কন্ডিশনার ব্যবহার: চুল পরিষ্কার করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। এটা চুলের রুক্ষ ও কোঁকড়াভাব দূর করে।

ব্লো ড্রাই না করা: চুলের অবস্থা খুব বেশি খারাপ থাকলে ব্লো ড্রাই ব্যবহার করা যাবে না। এতে চুলের ক্ষতি হতে পারে। চুল ধোয়ার পরে সিরাম ব্যবহার করা ভালো। আর প্রাকৃতিক বাতাসেই তা শুকিয়ে নিন।

Share Button

     এ জাতীয় আরো খবর