April 7, 2026, 7:45 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ভোলার পর্যটন দ্বীপে অতিথি পাখি আসতে শুরু করেছে

ভোলার পর্যটন দ্বীপে অতিথি পাখি আসতে শুরু করেছে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শীতের আগমনের সঙ্গে সঙ্গে চরফ্যাসনের পর্যটন দ্বীপ কুকরি-মুকরিতে আসতে শুরু করেছে অতিথি পাখি। প্রতিবছর শীতকালে কুকরি-মুকরিতে আগমন ঘটে বিভিন্ন প্রজাতির পাখির। পাখিদের কিচিরমিচিরে মুখরিত হয়ে ওঠে পুরো দ্বীপ। পাখির কিচিরমিচির এবং ওড়াউড়ি এই দ্বীপের চির চেনা দৃশ্য। এই মনোহর দৃশ্য উপভোগ করতে শীতে কুকরি-মুকরি সমাগম হয় বিপুল দর্শনার্থীর।

প্রতিবছরের মতো এবারও শীতের আগমনী বার্তা নিয়ে কুকরি-মুকরির ম্যানগ্রোভ ও লেকগুলোতে আসতে শুরু করেছে পাখি। গত সপ্তাহ থেকেই পাখি আসা শুরু করেছে। কুকরি-মুকরি ছোট-বড় ১০ থেকে ১২টি লেক গভীর ম্যানগ্রোভ থাকলেও পাখি আসে মূলত চারটি স্থানে। এগুলোকে পাখির জন্য অভয়ারণ্য ঘোষণা করেছে ইউপি পরিষদ বলে জানিয়েছেন কুকরি-মুকরির চেয়ারম্যান প্রভাষক হাসেম মহাজন।

এ বছর এখন পর্যন্ত দেশীয় সরালি নামের হাঁসজাতীয় পাখির দেখা মিলেছে। বাকি লেকগুলোতে এখনো পাখি আসতে শুরু করেনি।

পাখি বিশেষজ্ঞরা বলেন, ‘সরালি আমাদের দেশীয় প্রজাতিরই পাখি। এরা সাধারণত দেশের উত্তরাঞ্চলের চর ও হাওর-বাওরে বাস করে।’ এদের অতিথি পাখি বলতে নারাজ তারা।

কুকরি-মুকরির চেয়ারম্যান প্রভাষক হাসেম মহাজন বলেন, কুকরি-মুকরিতে যে পাখিগুলো আসে এগুলোর অধিকাংশই আমাদের দেশীয় হাঁসজাতীয় পাখি। অল্প কয়েক প্রজাতির বিদেশি পাখিও আসে। তবে তারা আসে ডিসেম্বর শেষে। এখন যে পাখিগুলো এসেছে এগুলো সরালি। এরা সাধারণত বাংলাদেশের হিমালয়ের কাছাকাছি দূরত্বের জেলাগুলো ও হাওর-বাওরে বাস করে। কুকরি-মুকরিতেও এদের ডিম পাড়া ও বাচ্চা ফোটানোর ঘটনা ঘটেছে। এদের অতিথি বা পরিযায়ী পাখি বলা যায় না। হয়তো কুকরি-মুকরির জন্য অতিথি বলা যেতে পারে।

বেগম রহিমা ইসলাম অনার্স কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শারমিন আক্তারের গবেষণার তথ্যমতে, কুকরি-মুকরিতে ১৯৮৬ সালে সর্বপ্রথম অতিথি পাখি আসে। তখন ৯৮ প্রজাতির পাখির দেখা মিলেছে। বর্তমানে ১৯৫ প্রজাতির পাখির দেখা মেলে। এর মধ্যে ১২৬টি দেশীয় প্রজাতির এবং ৬৯টি বিদেশি।

পাখি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কুকরি-মুকরিতে পাখি পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করেছেন। এখানে প্রতিবছর অসখ্য পাখি প্রেমী পর্যটক আসেন। পাখি মেলারও আয়োজন করে কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদে।

Share Button

     এ জাতীয় আরো খবর